12781

তিতাস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আর নেই

তিতাস প্রতিনিধি: কুমিলা তিতাস উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা জানে আলম জাহাঙ্গীর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷

তিনি দীর্ঘ্য দিন যাবৎ বিভিন্ন রোগে ভোগছিলেন। আজ (১৫ সেপ্টেম্বর) অসুস্থ্যবোধ করায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ads

মরহুমের জানাজার নামাজ বিকাল ৫.৩০ মিনিটের সময় কেশবপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে সাংসদ সেলিমা আহমাদ মেরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিনসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷

ads
ad

পাঠকের মতামত