কুমিল্লায় সিআইডির ডিআইজি হেলাল উদ্দিন বদরীকে ফুলেল শুভেচ্ছা
মাইনুল হক: কুমিল্লায় (চট্টগ্রাম ও সিলেট) বিভাগের সিআইডির ডিআইজি মোঃ হেলাল উদ্দিন বদরীর আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ads

পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে৷
ads
এসময় কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিমুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনসহ প্রশাসনের উর্দ্বোতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷










