12747

লাকসাম পৌরভবন পরিদর্শনে জেলা প্রশাসক

লাকসাম প্রতিনিধি: কুমিল্লার লাকসাম পৌরভবন সোমবার বিকেলে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর পিএএ। এসময় ফুল দিয়ে শূভেচ্ছা জানান লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের।

লাকসাম পৌরসভা মিলনায়তনে পৌরমেয়র অধ্যাপক আবুল খায়ের এর সভাপতিত্বে সকল কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক।

ads

এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম সাইফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা, গোবিন্দপুর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, লাকসাম পৌরসভা নির্বাহী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, পৌর সচিব মোঃ আলাউদ্দিন, হিসাব রক্ষন কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন, লাকসাম পৌরসভা প্যানেল মেয়র-১ বাহার উদ্দিন বাহার, মহিলা কাউন্সিলর নাছিমা সুলতানা, সুমি আক্তার, মুশফেকা আলম মিতা প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত