12758

মুজিব শতবর্ষ উপলক্ষে পাঁচথুবী ইউনিয়নে গৃহহীনরা পেল ঘর

নিজস্ব প্রতিবেদক: ‘মুজিব শতবর্ষের অঙ্গীকার গ্রামকে রাখব পরিস্কার’ এ শ্লোগানকে ধারন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদের উদ্যেগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ব্যাতিক্রমী নানা কর্মসূচির ধারাবাহিকতায় সোমবার সকালে ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রত্যেক ওয়ার্ডের একটি করে পরিবারকে ‘পরিচ্ছন্ন আঙ্গিনা’ পুরস্কার প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে কয়েকটি গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়। এছাড়া পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ার লক্ষ্যে উদ্বোধন করা হয় জীবানুনাশক প্রগার মেশিন এর কার্যক্রম। মুজিববর্ষ উপলক্ষে এলজিএসপি- ৩ এর অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

ads

সোমবার বেলা ১২ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, জেলা পেসিলেটর এসএম শাহারিয়ার রহমান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক জিয়াউল ইসলাম জীবন। এসময় দলীয় নেতৃবৃন্দ, ইউপি মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ads

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান বলেন, মুজিব বর্ষে সরকার বছর ব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করেছে। ইতিমধ্যে পরিচ্ছন্ন পরিবেশ ও বায়ুদূষণসহ নানাবিধ কার্যক্রমে সরকার সাফল্য অর্জন করেছে। শতবর্ষী প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। সক্ষমতা ও দক্ষতা বাড়াতে সমন্বিতভাবে কাজ করতে হবে। চলমান করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে সচেতন হতে হবে। সকল নাগরিককে মাস্ক ব্যবহার করতে হবে। ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি বাস্তবায়ন করতে হবে। এ কর্মসূচিকে সফল করতে সকলের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন বলেন, নাগরিক সেবা প্রদান, টেকশই উন্নয়ন, ডিজিটালাইজেশসহ পরিস্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনে পাঁচথুবী ইউনিয়ন পরিষদের নানা কর্মসূচি দৃষ্টান্ত গড়েছে। তা মুজিব বর্ষে মাইলফলক হয়ে থাকবে।

সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষকে সামনে রেখে ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়নের প্রতিটি নাগরিকের দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি বাড়ির নিজ নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব প্রত্যেককে নিতে হবে। তাহলে আমরা সুস্থ সুরক্ষিত পরিবেশের পাশাপাশি করোনা, ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধে ও মশক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

উল্লেখ্য, গোমতী পাড়ের প্রাকৃতিক সৌন্দর্যমুখর সীমান্তবর্তী এ ইউনিয়নে বিগত এক দশকে হাজী বাহার এমপির সুদৃষ্টির ফলে অভূতপূর্ব উন্নয়ন, ডিজিটালাইজেশ, সৌন্দর্যবর্ধন নানা কর্মসূচি প্রশংসা কুঁড়িয়েছে। বিশেষ করে করোনাকালীন সময়ে পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুলের জনগনের পাশে থেকে জনকল্যানে ব্যাপক কর্মকান্ড সারা জেলাবাসীর নজর কেড়েছে।

ad

পাঠকের মতামত