12621

কুসিক কাউন্সিলর লিজা’র স্বামী একলাছুল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগরীর ১৯নং ওয়ার্ড ঢুলিপাড়া মোক্তার বাড়ি নিবাসী ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর উম্মে সালমা লিজা’র স্বামী বিশিষ্ট সমাজ সেবক একলাছুল হক একলাছ ব্রেইন ষ্টোক এ আক্রান্ত হয়ে ঢাকা নিউরো সাইন্স হসপিটালে নেওয়ার পথে অদ্য রাত ৩টার সময় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাদ যোহর ডুলিপাড়া উত্তররসুল জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

ads

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ৷

ads
ad

পাঠকের মতামত