কুমিল্লা সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খুরশীদ আলম
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা: এ বি এম খুরশীদ আলম কুমিল্লা সদর হাসপাতাল পরিদর্শন এবং মতবিনিময় সভায় অংশ গ্রহণ করছেন। শনিবার সকালে কুমিল্লা সিভিল সার্জন অফিস ও জেলা সদর হাসপাতাল পরিদর্শনের মধ্যে দিয়ে তিনি চট্রগ্রাম বিভাগের সফর শুরু করেন।
এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে কুমিল্লা মেডিকেল কলেজে মতবিনিময় সভা করেন। পরে সদর দক্ষিনের উনাইসারে একটি কমিউনিটি ক্লিনিক উদ্ধোধন করেন। এরপর চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: হাসান শাহরিয়ার কবীর, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: মুজিবুর রহমান, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা: মো: নিয়াতুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: এ বি এম খুরশীদ আলমের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায়। তিনি ডিজি হওয়ার পর এই প্রথম কুমিল্লায় আসলেন।










