কুমিল্লা মহানগর ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির বর্ষপূর্তি অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরী’র ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ষপূর্তি অনুষ্ঠান শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেক কেটে ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ৷
ads

১৬নং ওায়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান, সাধারন সম্পাদক হাজী আমির হোসেন আমির, যুগ্ন-সাধারন সম্পাদক আবুল বাসার নান্নু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, সাংগঠনিক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ খাঁন, মহানগর যুবলীগ নেতা সুমন হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক আবাদ হোসেন।
ads
অনুষ্ঠানে সঞ্চালনা করেন গাজী জুয়েল৷










