12606

কুমিল্লা নগরীর মনোহরপুরে মিঠাই’র দ্বিতীয় বিক্রয়কেন্দ্র চালু

মাইনুল হক : কুমিল্লা মহানগরীতে মিষ্টির সেই আদি স্বাদ নিয়ে দ্বিতীয় বিক্রয়কেন্দ্র চালু করেছে রিটেইল চেইনশপ ঐতিহ্যবাহী ‘মিঠাই’। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর মনোহরপুরের এভার গ্রিণ খাদি মিউজিয়ামের প্রথম তলায় “মিঠাই” এর ২য় এ শোরুমটির উদ্বোধন করা হয়।

ads

উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, কুমিল্লা সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর ও  যুবলীগের যুগ্ন আহবায়ক হাবিবুর আল আমিন সাদি, ব্যবসায়ী ফেডারেশনের নেতা আলহাজ্ব মোঃ রতন মিয়া ও মহানগর যুবলীগ নেতা বোরহান মাহমুদ কামরুলসহ অন্যান্যরা৷

ads

শোরুমটিতে পাওয়া যাবে ল্যাংচা ও বানুসা মিষ্টি, মালাইকারী, লেডিকেমী, স্পঞ্জ মিষ্টি, রস মজুরি, কালোজাম, সাদা মিষ্টি, কোকোনাট লাড্ডু, সেমাই পণ্য, বাদামি লাড্ডু, ক্ষীর, লেয়ার সন্দেশ, ছানা সন্দেশ, লাভ সুইট, হাড়িভাঙ্গা, ইরানি ছমছম, ক্রীমজাম, মর্ডান, ক্ষীর পেস্টি, ক্রিম কেক৷

শোরুমটিতে মিষ্টি ছাড়াও বিস্কুট, কেক, বিভিন্ন ধরনের রুটিসহ সব ধরনের বেকারি পণ্য পাওয়া যাবে।

শোরুমের স্বত্বাধিকারী শুভাশিস ঘোষ (মনু) জানান, আমাদের লক্ষ্য সুলভ মূল্যে ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত মিষ্টি পৌঁছে দেওয়া।

এছাড়া বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন মূল্যের জন্মদিনের কেকের অর্ডার নেওয়া হবে।

ad

পাঠকের মতামত