মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ৯নং কামাল্লা ইউপির বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ খান নিজস্ব তহবিল থেকে দুইদিন ব্যাপী হত দরিদ্র ১,০০০ পরিবারের মাঝে কামাল্লা নীজ বাড়িতে ১০,০০০০০ দশ লক্ষ টাকা বিতরণ করেন।
দরিদ্রজনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ বিরতন কালে চেয়ারম্যান ফিরোজ খান বলেন, আমি চেয়ারম্যান হয়েছি জনগনের সেবা করার জন্য, পকেট ভারী করার জন্য নয়। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দরিদ্রদের মধ্য অর্থবিতরন করেছি।
ads
বিতরণ কালে উপস্থিত ছিলেন কামাল্লা ডিআর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুলবাশার খান ও বিশিষ্ট ব্যাবসায়ী আবুল হাসান খানসহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
ads






