12578

কুমিল্লায় র‌্যাব-১১ এর পৃথক অভিযানে মাদকসহ আটক ৪

প্রেস রিলিজ: র‌্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লা কর্তৃক পৃথক অভিযানে সদর দক্ষিণ এলাকা হতে ০৪ কেজি গাঁজা ও ০৬ বোতল ফেন্সিডিলসহ দুইজন এবং দাউদকান্দি এলাকা হতে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ কেজি গাঁজা ও ০৬ (ছয়) বোতল ফেন্সিডিলসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা কুমিল্লা জেলার তিতাস থানার বাতাকান্দি গ্রামের মৃত- মুনছুর আলী বেপারীর ছেলে মোঃ ইব্রাহিম খলিল (২৩) ও কুমিল্লা জেলার তিতাস থানার বাতাকান্দি গ্রামের আলাউদ্দিনের ছেলে মোঃ সজিব (১৯)।

ads

এছাড়া ও র‌্যাব-১১, সিপিসি-২ এর অপর একটি আভিযানিক দল বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯৬ (একশত ছিয়ানব্বই) বোতল ফেন্সিডিলসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন বোয়ালমতন গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে মোঃ শরিফ (৩০), ২। কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন মুরাদপুর গ্রামের মোঃ এরশাদের ছেলে মোঃ শামীম (২০)৷

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে ফেন্সিডিল এবং গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণও দাউদকান্দি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত