12495

মোমেন-জয়শঙ্কর ফোনালাপ, বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ

অনলাইন ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে আলাপ হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের। সোমবার দুপুর ১টার দিকে এ ফোনালাপ হয়। এ বিষয়ে টুইট করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

এসময় মন্ত্রী পর্যায়ের ৬ষ্ঠ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে তারা নীতিগতভাবে সম্মত হয়েছেন। এই সভা চলতি মাসের শেষে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

ads
করোনার কারণে ভারতের আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর সর্বপ্রথম বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন এস জয়শঙ্কর।

টুইটারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে উষ্ণ আলোচনা হয়েছে। দু’দেশের যৌথ পরামর্শ কমিশন (জেসিসি) বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে। আমাদের নেতাদের লক্ষ্য অনুযায়ী আমরা তা বাস্তবায়নে একযোগে কাজ করে যাবো।

জানা গেছে, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাম্প্রতিক ঢাকা সফরে জেসিসি বৈঠক অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছিল।

ads

ad

পাঠকের মতামত