12373

প্রণব মুখার্জির মৃত্যুতে যুব উন্নয়ন অধিদপ্তরের শোকসভা

ডেস্ক নিউজ: “ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং উপমহাদেশের বরেণ্য রাজনীতিবীদ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে শোকসভা” উপলক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত এক বিশেষ সভার আয়োজন করা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল৷

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব মোঃ আখতার হোসেন৷

সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ্জামান খান কবির৷

ads

এছাড়া আরো উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম, পরিচালক (প্রশাসন ও অর্থ); মোঃ আলী আশরাফ, সহকারী পরিচালক (অর্থ ও অডিট), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ad

পাঠকের মতামত