12385

দেবিদ্বারের ইসলামিয়া কামিল মাদ্রাসা’র সাবেক অধ্যক্ষ হালিম পীর সাহেব’র জানাযা সম্পন্ন

দেবিদ্বার প্রতিনিধি: দেবিদ্বার উপজেলার ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসা পরিচালনা পর্ষদ’র সভাপতি ও সাবেক অধ্যক্ষ, সর্বজনশ্রদ্ধেয় পীরে কামেল হযরত মাওলানা আলহাজ্ব আব্দুল হালিম পীর সাহেব (৭৮)র জানাযা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বেলা ২টায় ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়, হাজার হাজার ভক্ত, সমর্থক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে মরহুমের জানাযা সম্পন্ন হয়েছে।

ads

জানাযা শেষে মরহুমের লাশ মাদ্রাসা প্রাঙ্গনে তার পিতা ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা সর্বজন শ্রদ্ধেয় মরহুম আজিম উদ্দিন পীর সাহেবের কবরের পাশে সমাহিত করা হয়।

মরহুমের নামাজে যানাজায় ইমামতী করেন, তারই ছোট মেয়ের জামাই হজরত মাওলানা মাহমুদুর রহমান মমতাজী। জানাযার পূর্বে ধামতী পীর সাহেবের দরবার শরীফের মোতোয়াল্লী হিসেবে নাম ঘোষণা করা হয় মরহুমের নাতী বাহাউদ্দিন ও আহাম্মদ হাসান সিদ্দিকীর। মরহুমের জীবর কর্ম নিয়ে স্মৃতিচারন করেন নাগাইশের পীরে কামেল হযরত মাওলানা মুস্তাক ফয়েজ পীর সাহেব, ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা মহিউদ্দিন আহাম্মেদ প্রমূখ।

ads

উল্লেখ্য ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসা পরিচালনা পর্ষদ’র সভাপতি ও সাবেক অধ্যক্ষ, সর্বজনশ্রদ্ধেয় পীরে কামেল হযরত মাওলানা আলহাজ্ব আব্দুল হালিম পীর সাহেব বার্ধক্য জনিত নানা রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেল ৩টায় তার নিজ দরবারে ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোঃ ফখরুল, সাবেক এমপি ও মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা, সাবেক এমপি ও মন্ত্রী এ,এফ,এম ফখরুল ইসলাম মূন্সী, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, আ’লীগ কুমিল্লা উত্তর জেলা কমিটির সাধারন সম্পাদক হাজী রোশন আলী মাষ্টার, ঢাকা গ্রুপের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান আবুল কাসেম ওমানী, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার সহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিবর্গ।

ad

পাঠকের মতামত