কুমিল্লা সদরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ করেছে আদর্শ সদর উপজেলা পরিষদ। সোমবার উপজেলা মৎস্য সম্প্রসারণ বিভাগের বাস্তবায়নে শহরতলীর ধর্মপুর সংলগ্ন কালিকাপুর এবং সদর উপজেলা পরিষদের স্টাফ কোয়ার্টার পুকুরে বিপুল পরিমাণের মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যেমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
মাছের পোনা অবমুক্তকরণে এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো.আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, দেবিদ্বার উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক তাজুল ইসলাম, কুমিল্লা আদর্শ সদর উপজেলার মৎস সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা সুদীপ্তি পাল, সহকারী মৎস কর্মকর্তা মঞ্জুর আহম্মেদ প্রমুখ।











