বুড়িচংয়ে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের উদ্যোগে পবিত্র আশুরা উদযাপিত
বুড়িচং প্রতিনিধি: রোববার বেলা ১১টায় কুমিল্লার বুড়িচং উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আত এর উদ্যোগে উপজেলার বন্ধন কমিউনিটি সেন্টারে পবিত্র আশুরা উপলক্ষে শোহাদায় কারবালার স্মরনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্বে করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মুফতি আবুল হোসেন আলকাদরী এবং অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উপজেলার সাধারণ সম্পাদক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পীরজাদা মাওলানা শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবি শিক্ষক ও আহলে সুন্নাত ওয়াল জামা’ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী।
শুরুতে কোরআন তেলোয়াত করেন মাওলানা শাহেনেওয়াজ জরুইন নুরে মদিনা দরবার শরীফ ও নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন শেখ শিবলী নুরুল্লাহ সাদকপুরী, মঈনিয়া নজরুলিয়া দরবার শরীফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জরুইন গাউছিয়া হাফেজিয়া দরবার শরীফের পীর সাইয়্যেদ শাহাদাত হোসাইন ওয়াহেদী আরকাদরী, বুড়িচং শাহি পাক দরবার শরীফের পক্ষে হযরত মাওলানা শাহজাহান শিবরামপুরী।
আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ বাইজিদ রাজা রাজাবী, শাহাপুর দরবার শরীফের পক্ষে মাওলানা মুহাম্মদ মুমিনুল ইসলাম, সাদকপুর দরবার শরীফের পক্ষে মোঃ কামরুল ইসলাম শিবলী, নুর নগর দরবার শরীফের পক্ষে হাজী মীর কাশেম, মাওলানা কাজী আল ইমরান, উত্তর গ্রাম হাছানিয়া দরবার শরীফের পক্ষে সৈয়দ ছাবের আহাম্মাদ আলহাছানি, বুড়িচং দরবার শরীফের পক্ষে মাওলানা মুহাম্মদ রেজাউল করিম নিজামী, বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সহ-সুপার মাওলানা গোলাম মোস্তফা, কালিকাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ নজরুল ইসলাম, গাউছিয়া কমিটি বাংলাদেশ বুড়িচং উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ শাজাহান সারওয়ার ,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উপজেলা সহ-সভাপতি মোঃ সালাহ উদ্দিন মামুন, চট্রগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র মোঃ আতাউর রহমান জুনায়েদ প্রমুখ।
সভা শেষে শোহাদায়ে কারবালার শহীদের স্মরণে দোয়া, মিলাদ ও মোনাজাত শেষে তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।











