12267

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দাউদকান্দিতে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে ২য় পর্যায়ের (২৭শে আগষ্ট থেকে ৩০শে আগষ্ট) বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়নে আজ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর পাম্প হাউসে বৃক্ষরোপন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক, পূর্ব রিজিওন, প্রকৌশলী মোহাম্মদ আলী৷

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লার প্রধান প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ এবং কুমিল্লা পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম।

ads

সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লার সম্মানিত নির্বাহী প্রকৌশলী মহোদয় মোঃ আবদুল লতিফ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী, গোমতী পওর উপ-বিভাগ-২, আকাশ দত্ত, শাখা কর্মকতা মোঃ শাহাদাত হোসেন এবং কুমিল্লার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ads

উক্ত কর্মসূচীতে সহযোগিতা করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ রুবেল হোসেন ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় সারাদেশে ১০,০০০,০০(দশ লক্ষ)টি বৃক্ষরোপণ করা হবে। যা চলমান রয়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লার বাস্তবায়নে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলাস্থ গোমতী নদীর বাঁধে বিবির বাজার-কটকবাজার সীমান্ত থেকে শুরু করে কুমিল্লা অঞ্চলে ৫০০০ (পাঁচ হাজার)টি বৃক্ষরোপণ করা হবে।

ad

পাঠকের মতামত