12279

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ‘মেসার্স মিয়ামী প্লাষ্টিক’ কারখানাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা

প্রেস রিলিজ: র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে (৩০ আগস্ট) দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন বড় আলমপুর এলাকায় “মেসার্স মিয়ামী প্লাষ্টিক” কারখানাতে অভিযান পরিচালনা করে।

কারখানাতে নিয়মের ব্যাত্যয় ঘটিয়ে অননুমোদিত ও অবৈধভাবে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করার দায়ে উক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ শাহজাহান মিয়া (৪০), পিতা- হাজী নবী নেওয়াজ, সাং- বড় আলমপুর, থানা- কোতয়ালি, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করা হয় এবং উক্ত কারখানা থেকে মোট ৩০০ (তিনশত) কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

ads

অভিযানে জেলা প্রশাসন, কুমিল্লা এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা সর্বাত্মক সহযোগিতা করে। এ সময়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনি রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং উপরোক্ত অপরাধ আমলে নিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ও ১৫(১)এর ৪(ক) ধারা মোতাবেক প্রতিষ্ঠানের মালিক মোঃ শাহজাহান মিয়া (৪০) কে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জরিমানা করেন।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করে আসছিল। পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত