11982

অটোরিকশায় চোরাই গরু-ছাগল নিয়ে পালানোর সময় আটক ২

ডেস্ক নিউজ: চুরি হওয়া একটি গরু ও দু’টি ছাগল সিএনজিচালিত অটোরিকশা করে নিয়ে পালানোর সময় দুই যুবককে আটক করেছে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার পুলিশ সদস্যরা। এ সময় চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বরিশালের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম বাংলানিউজকে জানান, বরিশাল নগরের কাশিপুর এলাকা দিয়ে অটোরিকশায় করে একটি গরু ও দু’টি ছাগল নিয়ে পালানোর সময় স্থানীয়দের বিষয়টি সন্দেহ হয়। পরে তারা এয়ারপোর্ট থানা পুলিশকে বিষয়টি জানায়। খোঁজ নিয়ে জানা গেছে, গরু ও ছাগলগুলো চুরি করে অটোরিকশায় মো. সামিরুল ইসলাম (১৯) ও মো. সিহাব কাজী (১৯) নামে দুই যুবক পালিয়ে যাচ্ছিলেন। গত ২২ আগস্ট নগরের ইছাকাঠি শের-ই-বাংলা সমবায় ইনস্টিটিউটের সামনের মাঠ থেকে গরু ও ছাগলগুলোকে চুরি করেন ওই দুই যুবক।

ads

চুরি হওয়া গরুটি ইছাকাঠী এলাকার বাসিন্দা মাইদুল ইসলাম ও ছাগল দু’টি পার্শবর্তী মো. আলমগীর ভূঁইয়ার।

এ ঘটনায় মামলা দায়ের পর আটক দুই জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম।

ads
ad

পাঠকের মতামত