কুমিল্লা মহানগর যুবলীগ নেতা শাহআলম’র মায়ের কুলখানি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাজী শামছুল আলম (শাহআলম) এর মায়ের কুলখানি শুক্রবার (২১ আগস্ট) বাদ আছর ১১নং ওয়ার্ড মুন্সেফবাড়ী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ন-আহ্বায়ক ও ১১নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম হাসান ইমাম, আলী ইকরাম তুহিন, কাউছার খন্দাকার, হান্নানুর রহমান বেলাল, আবদুল ওয়াহেদ আকাশ, কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক, আবদুল আজিজ সিহানুক প্রমুখ৷
এছাড়া মহানগরের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টা ৪৫ মিনিটের সময় শামছুল আলম (শাহাআলম) এর গর্ভধারিণী মা রোজ বেগম (৮৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন৷ মরহুমার জানাজার নামাজ নগরীর মুন্সেফবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে কুমিল্লা টমছমব্রীজ কেন্দ্রীয় গোরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়৷










