সাংসদ সেলিমা আহমাদ দিনভর বিভিন্ন কর্মসূচি পালন
হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে হোমনা পৌরসভার চত্বরে সেগুন গাছের চারা রোপন ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান কাবিখা কর্মসূচির আওতায় উপজেলা ছয়ফুল্লাকান্দি মাথাভাঙ্গার রাস্তা নির্মাণ এবং বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক ঈদগাঁ সড়ক শুভ উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ সিআইপি।
এছাড়া গতকাল এমপির চাহিদা মোতাবেক নিজে ড্রাইভ করে শুভ উদ্বোধন করার মাধ্যমে বাংলাদেশ পুলিশ তিতাস থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার হাতে পিকআপ ভ্যানটির চাবি হস্তান্তর করেন সেলিমা আহমাদ এমপি।
এসময় তিনি বলেন, থানার প্রয়োজনীয়তার তাগিদে বাংলাদেশ পুলিশের জন্য বরাদ্দকৃত সরকারী নতুন পিকআপ ভ্যানটি যুক্ত করার মাধ্যমে তিতাসে আইন শৃঙ্খলা বাহিনীর কাজের গতিকে আরো সুদৃড়ভাবে প্রসারিত হবে বলে জানান তিনি। পরে হোমনা উপজেলা মাথাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রশিদ সরকারের স্মরণ সভায় তাঁর নিজ গ্রাম জগন্নাথ কান্দিতে তাঁর বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ শেষে হোমনা পৌরসভা লটিয়া গ্রাম মেঘনা নদীর তীরে শিল্প নগরী ইকোনমিক জোন স্থাপন লক্ষে স্থান পরিদর্শন করেন তিনি।
এসময় বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, হোমনা পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী, নারায়নগঞ্জ জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ন সম্পাদক গাজী মো. ইলিয়াস, সদস্য মাহবুবুর রহমান খন্দকার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, থানা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম ভূইয়া, যুবলীগের যুগ্ন আহবায়ক মাহবুুবুর রহমান বকুল, আ’লীগ নেতা কায়সার আহমেদ ব্যাপারী, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, হোমনা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকারসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









