কুমিল্লার বুড়িচংয়ে ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপন
বুড়িচং প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী “মুজিব বর্ষ” উপলক্ষে সরকারের এক কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর কুমিল্লার ক্যান্টনমেন্ট শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকালে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকাল্পের আওতায় বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর ঘোষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব রেখে অনানুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ কুমিল্লা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জোনাল প্রধান মোঃ মাহাবুব এ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা প্রধান মুহাম্মাদ হোসাইন আক্তার ভিপি এবং পরিচালনা করেন আর ডি এস ইনচার্জ মোঃ আবদুল হাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও আর ডিএস জোনাল অফিসার মোঃ মোশারফ হোসেন, ঘোষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জামাল খন্দকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস সুরাইয়া বেগম সহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ক্যান্টনমেন্ট ইসলামী বাংলাদেশ লিঃএর শাখা থেকে আরডিএস গ্রাহকদের মাঝে বিনামূল্যে ৪শত বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, কাঠ, ঔষধি গাছ বিতরণ করেন।
পরে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করেন।









