11798

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ এবং পরিচর্যা উভয়ই গুরুত্বপূর্ণ: এড. টুটুল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল বলেন, মুজিববর্ষ উপলক্ষে সরকার ও দলের পক্ষ থেকে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে যার মধ্যে বৃক্ষরোপণ অন্যতম। জাতির পিতা আমাদের একটি স্বাধীন ভূখন্ড দিয়ে গেছেন। এই দেশটিকে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। মুজিববর্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ কোটি বৃক্ষরোপণের এ উদ্যোগ নিয়েছে। আমরা সদর উপজেলার উদ্যেগের সফল বাস্তবায়ন করতে চাই। তিনি পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে গাছের চারা রোপণ এবং পরিচর্যার বিষয়ে সবাইকে আরও যত্নবান হবার আহ্বান জানান।

বুধবার ( ১৯ আগস্ট) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন পরিষদ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এড.টুটুল এসব কথা বলেন।

ads

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাঁচথুবী ইউনিয়ন পরিষদ বুধবার বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল।

ads

পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো.সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাছান হিরন, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম মানিক।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউপি মেম্বারসহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি বান্ধব সরকার। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে।

ad

পাঠকের মতামত