11802

করোনা প্রনোদনাঃ কুমিল্লায় ২২জনকে ১১ লাখ টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পূন: অর্থায়ন স্কিম ২০২০ এর আওতায় গ্রামীণ উন্নয়ন সংস্থা (জিইউএস)’র মাধ্যমে ২২ জনকে ১১ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

বুধবার ১৯ আগস্ট গ্রামীণ উন্নয়ন সংস্থা (জিইউএস)’র আয়োজনে ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, কুমিল্লা শাখার অর্থায়নে আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের কমলপুর বাজার শাখায় এক ঋণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

ads

এতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, কুমিল্লা শাখার এসিস্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড শাখা প্রধান মোহাম্মদ মামুনুর রশীদ প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে ইনজাম উল হক এক্সিটিটিভ অফিসার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও অনলাইন সংবাদ মাধ্যম সিটিভি নিউজ ২৪ ডট কম এর সম্পাদক ওমর ফারুকী তাপস।

ads

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ছায়েফ উদ্দিন।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন জিইউএস’র নির্বাহী পরিচালক এন্ড সিইও সোলতান মোহাম্মদ ইউছুফ।

অনুষ্ঠানে অতিথিগণ ৬নং জগন্নাথপুর ইউনিয়নের ১৯টি গ্রামের ক্ষুদ্র ঋণ খাতে ২২ জন উপকারভোগীর মাঝে ৮.০৫ লক্ষ টাকা ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে ০৮ জন উপকারভোগীর মাঝে ৩.২০ লক্ষ টাকা, মোট ৩০জন সুবিধাভোগীর মাঝে ১১.২৫ লক্ষ টাকা ঋণ বিতরণ করেন। এ’ ঋণের বার্ষিক সার্ভিস চার্জের হার মাত্র ৯% (সরল) এবং ঋণের মেয়াদ এক বছর। অতিথিগণ ঋণের সুষ্ঠু ব্যবহারে জন্য নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তাঁরা বলেন দারিদ্য বিমোচনের জন্য বাংলাদেশ ব্যাংক ছাড়া অন্য কোন প্রতিষ্ঠান এত কম লাভে ঋণ প্রদান করেন না। অতএব, আপনাদের সবাইকে এ ঋণ যথাযথভাবে ব্যবহার করে স্বাবলম্বী হতে হবে।

ad

পাঠকের মতামত