কুমিল্লার চান্দিনা থানায় নবাগত ওসি’র যোগদান
চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সামসু উদ্দিন মোঃ ইলিয়াছ দায়িত্বভার গ্রহন করেছেন। তিনি জেলার মনোহরগঞ্জ থানা, ব্রাহ্মণপাড়া থানা, সর্বশেষ চান্দিনা থানায় ২০১৯ সালে ও.সি তদন্ত হিসেবে যোগদানের পর পদোন্নতি পেয়ে ওই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ও.সি হিসেবে ১৭ আগষ্ট কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের প্রজ্ঞাপন আদেশে ইলিয়াছকে চান্দিনা থানার ওসির দায়িত্বভার গ্রহন করেন।
তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এস আই পদে যোগদান করেন। তিনি থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় ও মাদক দ্রব্য নিয়ন্ত্রনে রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের জনগনের সহযোগিতা কামনা করেন।
ads
উল্লেখ্য চান্দিনা থানার সাবেক ওসি আবুল ফয়সল কক্সবাজার জেলার টেকনাফ থানায় বদলী হওয়ায় ওসির পদটি শূণ্য হয়।
ads









