11717

প্রধানমন্ত্রীর দেওয়া ঘর ও দোকান পেলেন শেরপুরের সেই ভিক্ষুক

নিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাসজনিত মহামারির শুরুতে লকডাউনে কর্মহীন মানুষের মধ্যে নিজের ভিক্ষাবৃত্তিতে উপার্জিত ১০ হাজার টাকা দান করে সবার চোখে পড়েছিলেন শেরপুরের ঝিনাইগাতীর নাজিমউদ্দিন। সে সময় তিনি জানিয়েছিলেন, ঘর বানানোর জমানো টাকা তিনি দান করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানতে পেরে ভিক্ষুক নাজিমউদ্দিনকে ঘর বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আজ রোববার দুপুরে সে ঘরই ভিক্ষুক নাজিমউদ্দিনকে হস্তান্তর করলেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। সঙ্গে নাজিমউদ্দিনকে মালামালসহ একটি দোকানঘরও করে দেওয়া হয়।

ads

এ ছাড়া আজকের হস্তান্তর অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এস এম ওয়াজের নাইম নাজিমউদ্দনকে একটি ব্যাটারিচালিত রিকশা উপহার দেন।

ঝিনাইগাতী উপজেলা প্রশাসন আজ রোববার দুপুরে ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও এলাকায় ভিক্ষুক নাজিমউদ্দিনের বাড়ির প্রাঙ্গণে এই হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

ads

হস্তান্তর অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এস এম ওয়ারেজ নাইমসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধিরা ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত