জাতীয় শোক দিবসে কুমিল্লা জেলা পুলিশের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা পুলিশের উদ্যাগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে আলোচনা সভা বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনের পুলিশ লাইন্স কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা ও তার পরিবারের আত্মার মাগফেরাত দোয়া, জাতির পিতার স্মরণে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন করেন সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, পুলিশ সুপার, কুমিল্লা সহ কুমিল্লা জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান প্রমুখ৷









