চৌদ্দগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকিতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে চৌদ্দগ্রাম উপজেলার ছুফুয়া ছফরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ৩নং কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মাদ্রাসার গর্ভণিংবডির সভাপতি সালাউদ্দিন মজুমদার, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাদ্রাসার গর্ভণিংবডির অভিভাবক সদস্য ইসহাক মজুমদার বাচ্চু, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী শহিদুল্লাহ, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা জাকির হোসেন মজুমদার, মানজারুল ইসলাম ভূইয়া বাবুল, মাদ্রাসার গর্ভণিংবডির অভিভাবক সদস্য ইজ্জিনিয়ার মোখলেছুর রহমান, সাংবাদিক মো. আরিফুর রহমান মজুমদার, ইউনিয়ন যুবলীগ নেতা জসিম উদ্দিন মজুমদার সহ মাদ্রসার শিক্ষক ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন মজুমদার বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যত প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহবান জানান।
দিবসটিতে অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, আলোচনা সভা, তবারক বিতরণ।









