11641

মনোহরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

মনোহরগঞ্জ সংবাদদাতা: কুমিল্লার মনোহরগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে কুরআন খতম, বঙ্গবন্ধুর ভাষণ, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন৷

ads

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-সাধারন সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আল আমিন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াসিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ফেরদৌস আলম মজুমদার, উপজেলা মৎস কর্মকর্তা মো. তোহিদ হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, উপজেলা যুবলীগ আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেন প্রমূখ।

ads
ad

পাঠকের মতামত