11596

করোনার টিকা আসছে ভারতেই

নিউজ ডেস্ক : ভারতের স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারতে করোনা ভ্যাকসিন তৈরির কাজ অনেকটা এগিয়েছে। তিনটি প্রকল্প নিয়ে বিজ্ঞানীরা কাজ করছেন। অচিরেই এই ভ্যাকসিন এসে যাবে। সরকারের দায়িত্ব হবে এই ভ্যাকসিন দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া।

দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে নরেন্দ্র মোদি বলেন, দেশে একটি ল্যাবরেটরি থেকে চৌদ্দশোটি ল্যাব হয়েছে। দৈনিক তিনশো করোনা টেস্ট থেকে সাত লক্ষ টেস্ট এ পৌঁছেছে।

ads

মোদি ঘোষণা করেন, আজ থেকেই শুরু হল ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের। এর ফলে দেশের স্বাস্থ্যক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

খুব কমসময়ে দেশবাসীর কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী। আত্মনির্ভর ভারত গড়ার ডাক দেন তিনি।

ads

নরেন্দ্র মোদি বলেন, জম্মু কাশ্মীরে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। লাদাখে ভারতীয় সেনার আত্মবলিদানের কথাও উল্লেখ করেন তিনি। মধ্যবিত্ত সমাজ সস্তায় ইন্টারনেট, কম দামে বিমানের টিকিট এবং কম করের সুবিধা পাবেন বলে তিনি ঘোষণা করেন।

একশো ত্রিশ কোটি মানুষের দেশ শুধু মেক ইন্ডিয়া নয়, মেক ফর ওয়ার্ল্ড নীতিতেও বিশ্বাসী বলে মোদি আশা ব্যক্ত করেন। ভারতই বিশ্বকে পথ দেখাবে আশাবাদ ব্যক্ত করেন।

ad

পাঠকের মতামত