বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে: এড.টুটুল
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। বঙ্গবন্ধু সারাজীবন রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যা”েছন। তিনি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রত্যুষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন। এসময় আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরীন,ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল সহ সকল উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এরপর তিনি ৪ জন তরুন উদ্যেক্তাদের হাতে যুব উন্নয়নের নের টাকার চেক তুলে দেন। পরে তিনি সকাল সাড়ে ৯ টায় নগর উদ্যানে প্রাঙ্গণে জাতির পিতার মূর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন । দুপুরে তিনি আমড়াতলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এমপি বাহারের পরিকল্পনা ও নির্দেশনায় আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবস উপলক্ষে অসহায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









