11477

কুমেক হাসপাতালে এক্স-রে ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা প্রদান

মাইনুল হক: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কোভিড ১৯ আক্রান্ত রোগীদের উন্নততর চিকিৎসা সেবা প্রদানের জন্য সংযুক্ত হলো একটি পোর্টেবল এক্স-রে এবং দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিন।

অত্যাধুনিক পোর্টেবল এক্স-রে মেশিনটি নিজস্ব অর্থায়নে প্রদান করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

ads

সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার’র উদ্যোগে এবং রোটারি ক্লাব অব কুমিল্লার সৌজন্যে একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা এবং কুমিল্লা ত্রিকাল টাওয়ার এর সত্বাধিকারী জনাব মো: জাহাঙ্গীর হোসেন ও ডা: তাহমিনা হোসেনের সৌজন্যে একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা আজ বুধবার (১২ আগস্ট) দুপুর ২টায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় মুন্সেফবাড়িতে কুমেক হাসপাতালের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান মুজিব ও  হাসপাতালের অন্যান্য কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

ads
ad

পাঠকের মতামত