11331

লালমাইয়ে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ

লালমাই প্রতিনিধি: কুমিল্লার লালমাই উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৬ জন নারীর মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল হক আমিন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

ইউএনও মোঃ নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির জনক হয়ে ওঠার পিছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার অসামান্য অবদান রয়েছে। তিনি বঙ্গবন্ধুর সকল কাজে অনুপ্রেরণা দিয়েছেন। যার জন্য বিশ্ব দরবারে অবিস্মরনীয় নেতা হয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ads
ad

পাঠকের মতামত