11319

হোমনায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১ টায় দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিষদ মিলনায়তনে শিশু-কিশোরদের নিয়ে

কেক কাটা, আলোচনা সভা ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

ads

উপজেলা নির্বাহী অফিসার রুমনদে’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুর রসুল, উপজেলা মৎস্য অফিসার কারিশমা আহমেদ জাকসি, সমবায় কর্মকর্তা মো. জালাল উদ্দিন, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার প্রমূখ।

পরে উপকারভোগী ৬ জন মহিলার মাঝে ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয় ও কেক কাটা হয়।

ads
ad

পাঠকের মতামত