জাতীয় শোক দিবস উপলক্ষে বরুড়ায় মতবিনিময় সভা
বরুড়া প্রতিনিধি: মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বরুড়া উপজেলা পরিষদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম৷

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বরুড়া থানা অফিসার ইনচার্জ সত্যজিৎ বড়ুয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, সাংবাদিক মোঃ ইলিয়াস আহম্মেদ প্রমুখ।









