11260

জেলা প্রশাসনের উদ্যোগে অসচ্ছল ক্রীড়াবিদদের আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রদত্ত কুমিল্লা জেলার অসচ্ছল ক্রীড়াবিদ/ক্রীড়াসেবীদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৫ জন অসচ্ছল ক্রীড়াবিদকে জনপ্রতি ২৪ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করেন৷

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর পিএএ জেলা প্রশাসনের আয়োজনে ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ চেক বিতরণ করেন৷

ads

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামান।

জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন একজন ক্রীড়াপ্রেমি ব্যক্তিত্বের অধিকারী মানুষ। বঙ্গবন্ধু তাঁর ব্যক্তিগত জীবনে মুক্তিযোদ্ধা এবং ক্রীড়ামোদিদের তৎকালীন সময়ে অনেক বেশী মূল্যায়ন করেছিলেন। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলার অসচ্ছল ক্রীড়াবিদ বা ক্রীড়াসেবীদের আর্থিক অনুদান করছি। জেলা প্রশাসক আরো বলেন, আমরা জানি আগস্ট মাস শোকের মাস। তাই শোকের মাসে বিশ্বব্যপী চলমান করোনা মহামারীতে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং দেশ ও জাতির কল্যানে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে অংশীদার হতে হবে।

ads
ad

পাঠকের মতামত