সাবেক এমপি এটিএম আলমগীরের ইন্তেকাল
মনোহরগঞ্জ প্রতিনিধি: না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এটিএম আলমগীর হোসেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷
তিনি শিল্প ও কমার্স ব্যাংকেরও সাবেক চেয়ারম্যান ছিলেন। আজ সোমবার (৩ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটের সময় তিনি ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলেসহ বহু আত্নীয়- স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের ঝলম গ্রামে।
ads









