ঈদের আনন্দ শোকে পরিণত হলো তিতাসের দুই পরিবারের
হোমনা প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার ২ পরিবারের ঈদের আনন্দ শোকে পরিণত হলো। ২ পরিবারের অবুঝ দুটি শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এই শোক পরিবার ছাড়িয়ে পুরো উপজেলাকে ভারাক্রান্ত করেছে।
এমন হৃদয় বিধারক মর্মান্তিক ঘটনাটি ঘটে উপজেলার বড় গাজীপুর গ্রামে গত ১আগস্ট শনিবার সন্ধ্যায়।
ads
নিহত মো.সানি (৪) ওই গ্রামের মো. মামুন মাস্টারের ছেলে ও ভাতিজা আরিয়ান (৩) সুমন মিয়ার ছেলে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার বিকালে মোঃ সানি ও মোঃ আরিয়ান ঈদের দিন শনিবার বিকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এসময় পরিবারের লোকজন মাইকিং করে খোঁজা-খুঁজি করতে থাকে।
ads
এদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ীর পাশে ডোবায় শিশু দু’টির লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
সেখানে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষনা করেন।









