11153

মানিকগঞ্জে বন্যার্তদের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক: সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশন পৃষ্ঠপোষকতায় ৭১ মেকানাইজড ব্রিগ্রেডের ব্যবস্থাপনায় মানিকগঞ্জের বন্যাদুর্গত পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল থেকে লেফটেন্যান্ট কর্নেল মো. ওয়াদুদ উল্লাহ চৌধুরীর নেতৃত্বে সদর উপজেলার দিঘী ইউনিয়নে নৌকায় করে বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেন সেনাসদস্যরা।

ads

পরে ইউনিয়ন পরিষদ চত্বরে এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্যালয় প্রাঙ্গণে বানভাসিদের মধ্যে চাল, ডাল, তেল, চিনি, লবণ, সাবানসহ প্রায় ১০ কেজি ওজনের নিত্য প্রয়োজনীয় পণ্যের একেকটি প্যাকেট বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে সেনানিবাসের ১৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. ওয়াদুদ উল্লাহ চৌধুরী, মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মানিকগঞ্জে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস হোসাইন ভূঁইয়া, ক্যাপ্টেন তুহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসরাফিল হোসেন ও দিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিন মোল্লা উপস্থিত ছিলেন।

ads

লেফটেন্যান্ট কর্নেল ওয়াদুদ উল্লাহ চৌধুরী বলেন, সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধানের নির্দেশনা অনুযায়ী অতীতের বিভিন্ন দুর্যোগের মতো এবারও করোনা ভাইরাস মোকাবিলায় শুরু থেকেই মানিকগঞ্জের সাধারণ মানুষের পাশে আছে। সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার পাশাপাশি বর্তমানে বানভাসি দুস্থ জনগণকে সাধ্যমতো ত্রাণ এবং অন্যান সহায়তা দিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে মানিকগঞ্জের বন্যার্তদের মধ্যে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

ad

পাঠকের মতামত