আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ’র কুলখানি অনুষ্ঠিত
সদর প্রতিনিধি: কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সদ্য প্রয়াত মরহুুম মোঃ শাহনেওয়াজ’র কুলখানি আজ মঙ্গলবার (২৮ জুলাই) বাদ আছর বারপাড়ায় ৪টি মসজিদে ও তালপুকুর পাড়ের ২টি মসজিদে অনুষ্ঠিত হয়।
কুলখানির দোয়া অনুষ্ঠানে বারপাড়া দারুস সালাম জামে মসজিদে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য হান্নানুর রহমান বেলাল, কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আবদুল কাদের, কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মোতালেব মীর লিটন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ হেদায়েতুল ইসলাম, কুমিল্লা মহানগর যুবলীগ নেতা এইচ এস আশিকুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ৷









