10938

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত নৌ-প্রধানের শ্রদ্ধা

ডেস্ক নিউজ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল।

সোমবার বেলা সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য দিয়ে গভীর শ্রদ্ধা জানান নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান।

ads

এরপর বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট বেগম মনিরা রওশন ইকবাল পুষ্পমাল্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্য এবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

ads

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল। পরে তিনি জাতির জনকের বাড়ি, জাদুঘর ও লাইব্রেরি পরিদর্শন করেন।

এ সময় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার এম মুছাসহ বিএনএফডব্লিউএ খুলনা শাখার চেয়ারম্যান এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত