10804

বুড়িচংয়ের দেবপুর ফাঁড়ী পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আাটক ২

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ বুধবার দুপুরে উপজেলার কংশনগর এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

দেবপুর ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল বারী জানানা, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নির্দেশে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে দেবপুর পুলিশ ফাঁড়ীর এসআই নন্দন চন্দ্র সরকার, এএসআই মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং থানাধীন ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর এলাকায় গোমতী নদীর পাড়ে গোমতী হাসপাতালের সামনে অভিযান চালায়। এসময় স্কুল ব্যাগে মাদক পাচার কালে ৪০বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলো বুড়িচং থানার বারেশ্বর চৌমুহনী, আঃ কাদের খন্দকার বাড়ী’র মোঃ মমিনুল ইসলাম এর পুত্র মোঃ মেহেদী হাসান (২০), একই এলাকার মোঃ ছায়েদ আলীল পুত্র মোঃ নূরুল ইসলাম (২৬)।

ads

আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের পূর্বক কুমিল্লা আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ads
ad

পাঠকের মতামত