10815

কুমিল্লার চান্দিনায় ইয়াবাসহ আটক ৩

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় ২ শত ৫০ পিচ ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী কে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

বুধবার (২২ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানা অফিসার ইনচার্জ মো.আবুল ফয়সল এর নেতৃত্বে উপজেলার বড় গোবিন্দ পুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ads

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- গোবিন্দ পুর গ্রামের মো.ফারুকে স্ত্রী তাসলিমা বেগম (৩৫) রূপনগর এলাকার আবদুল বারেক এর ছেলে মোহাম্মদ জসিম(৩২) ও বুড়িচং উপজেলার ঘোষনগর নাজিরা বাজার এলাকার ফিরোজ মিয়ার ছেলে সাইফুল ইসলাম সোহাগ (৩৫)।

চান্দিনা থানা অফিসার ইনচার্জ মো আবুল ফয়সল জানান,গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার বড় গোবিন্দ পুর গ্রামে অভিযান চালিয়ে ২ শত ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন কে হাতেনাতে আটক করি। এ ঘটনায় আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

ads
ad

পাঠকের মতামত