লাকসাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লাইফ সাপোর্টে, দোয়া প্রার্থী
লাকসাম প্রতিনিধি: কুমিল্লা জেলার লাকসাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: এনায়েত উল্লাহ এফসিএ অনেক দিন থেকে অসুস্থ হয়ে ঢাকা আনোয়ার খাঁন মর্ডান হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু তার অবস্থার কোন উন্নতি হয়নি।
আজ বুধবার বিকাল থেকে তাকে লাইফ সাপোর্ট এ নেওয়া হয়েছে। এনায়েত উল্লাহ এফসিএ নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের সাবেক সভাপতি ছিলেন। তার বাড়ি লাকসাম উপজেলার হামিরাবাগ এলাকায়। তার সুস্থতার জন্য তার পরিবারের সদস্যরা সকলের নিকট দোয়া কামনা করেছেন।
ads









