বাগমারার মরহুম আবদুল বারী স্যারের সহধর্মিনীর ইন্তেকাল
লালমাই প্রতিনিধি: লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, মাননীয় অর্থমন্ত্রীর প্রিয় শিক্ষক শিকারীপাড়া গ্রামের মরহুম আবদুল বারী সাহেবের সহধর্মিণী রত্নগর্ভা রাশেদা বেগম (৮৫) বার্ধক্য জনিত কারনে ঢাকার বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
আজ বিকাল ৬টায় সামাজিক দুরত্ব বজায় রেখে মরহুমার জানাযার নামাজ শিকারীপাড়ায় অনুষ্ঠিত হবে।
মৃত্যু কালে তিনি ছয় ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমা রাশেদা বেগমের ছেলেদের মধ্যে ডাঃ মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া স্বপরিবারে আমেরিকায় থাকেন, মহিবুর রব ভুঁইয়া মামুন (এম এস এস) সফল ব্যবসায়ী কুমিল্লায় থাকেন, সালাউদ্দিন ভুঁইয়া ফারুক প্যারিসে স্ব-পরিবারে বসবাস করেন, প্রফেসর মইনুল হেসেন মনির ভুঁইয়া কানাডায় একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং স্ব-পরিবারে সেখানেই থাকেন, ডাঃ মোতাহের হোসেন ভুঁইয়া চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ও ব্যারিষ্টার তোফায়েল হোসেন ভুঁইয়া মিঠু ইংলেন্ডে আইন পেশায় নিয়োজিত এবং তিনিও স্ব পরিবারে সেখানেই থাকেন।









