মুজিববর্ষ উপলক্ষে ধাইনগর ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপন
নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বৃক্ষরোপন করেছে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন ছাত্রলীগ৷
বৃৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম৷

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ নজমুল কবীর মুক্তা ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খাঁন, ধাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ ক ম তাবারিয়া চৌধুরি, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, শিবগঞ্জ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ তোসিকুল ইসলাম টিসু, শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি তুষার মন্ডল, শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো: জিয়া, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বেনজির, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: রিজভী আলম, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ আহসান, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি হিমেল সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।









