10688

কাউান্সিলর নাদিয়া নাছরিনের উদ্যোগে করোনা রোগীদের জন্য অক্সিজেন সেবা চালু

সদর প্রতিনিধি: এমপি বাহারের নির্দেশে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর নাদিয়া নাছরিন ওয়ার্ডের করোনা পজেটিভ রোগীদের জন্য নিজ তহবিল থেকে অক্সিজেন সিলিন্ডার ক্রয় করেন। গতকাল সিটির ৬নং ওয়ার্ডে এই কার্যক্রমটির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিমাদ্রী সাহা রাজন, এড. মাহাবুবুল আলম রিমন, সমাজ সেবক মোঃ নাজমুল হাসান, মোঃ ফাহিম হাসান সহ এলাকার বিশিষ্ঠজনেরা।

ads

কাইন্সিলর নাদিয়া জানায়, আমার তিনটি ওয়ার্ডের যেকোন করোনা রোগী বীনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ব্যাবহার করতে পারবে। এমপি বাহারের নির্দেশে ও করোনা পজেটিভ রোগীদের পাশে দাড়ানোর জন্য আমার এই প্রয়াস। এই উদ্যোগে চাইলেই যে কেউ অংশ গ্রহন করতে পারবে । করোনা মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনা ও এমপি বাহারের নির্দেশনায় শেষ পর্যন্ত কাজ করে যাব। প্রথম দিনই একজন রোগীকে একটি সিলিন্ডার প্রেরন করা হেয়েছে।

ads
ad

পাঠকের মতামত