10568

মনোহরপুরের সোনালী জামে মসজিদ গলির আব্দুল খালেক স্যারের সহধর্মিনী সেলিনা আক্তার বকুলের ইন্তেকাল

মাইনুল হক: কুমিল্লা মহানগররীর ১১নং ওয়ার্ডের মনোহরপুরের সোনালী জামে মসজিদ গলির আব্দুল খালেক স্যারের সহধর্মিনী সেলিনা আক্তার বকুল ঢাকার বাংলাদেশ মেডিকেল হমপিটালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১টা ১০ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷

বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ১মাস শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে ভর্তি ছিলেন৷ মৃৃৃৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর৷

ads

মরহুমার প্রথম জানাজা মনোহরপুর সোনালী জামে মসজিদ এলাকার সোনালী জামে মসজিদ প্রাঙ্গনে সকাল ১১টায় এবং দ্বিতীয় জানাজার নামাজ গর্জনখোলা জামে মসজিদ প্রাঙ্গনে বাদ যোহর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে৷

জানাজার নামাজ শেষে কুমিল্লার টিক্বাচর কবরস্থানে দাফন করা হবে৷

ads
ad

পাঠকের মতামত