10584

চৌদ্দগ্রাম “ওরা এগারো জন” সংঘের সভাপতি মোবারক ও সা. সম্পাদক রায়হান

চৌদ্দগ্রাম প্রতিনিধি: চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের গনিমিয়া বাজার “ওরা এগারো জন” সংঘের নবনির্বাচিত কমিটি গঠন ও অফিস উদ্বোধন করা হয়েছে।

গুণবতী ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও “ওরা এগারো জন” সংঘের প্রধান উপদেষ্টা আলহাজ মোশারেফ হোসেন।

ads

বিশেষ অতিথি ছিলেন “ওরা এগারো জন” সংঘের উপদেষ্টা আব্দুস সোবহান, সাংবাদিক আবুল বাশার রানা, শিক্ষক আবুল হাসেম, নুর-হোসেন, আবুল কাশেম, শাপরান প্রমুখ।

বক্তব্য রাখেন “ওরা এগারো জন” সংঘের সভাপতি মোঃ মোবারক হোসেন, সাধারণ সম্পাদক এম কে রায়হান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্জুল। “ওরা এগারো জন” সংঘের নবনির্বাচিত ৪১জন বিশিষ্ট কমিটির সভাপতি মোঃ মোবারক হোসেন, সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক এম কে রায়হান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাছান, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মন্জুল, কোষাধ্যক্ষ মোঃ মোরশেদ আলম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (সুমন), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ খায়রুল আলম (সবুজ),  প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাহিদ, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ হাছান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু বকর সুজন, আপ্যায়ন সম্পাদক মোঃ ইব্রাহিম। “ওরা এগারো জন” সংঘটি হল একটি সেচ্ছাসেবী সংগঠন এবং অরাজনৈতিক সংগঠন।

ads
ad

পাঠকের মতামত