কুমিল্লায় কোভিড-১৯ এর সংক্রমন রোধে মানুষের পাশে বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ
তৌহিদ খন্দকার তপু।।কুমিল্লায় কোভিড-১৯ এর সংক্রমন রোধে লকডাউনে থাকা মানুষের পাশে বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের বিভিন্ন কর্মসূচী চলমান রয়েছে। ৩১ মে কুমিল্লা সহ সারাদেশকে লকডাউন ঘোষনা দেয় সরকার। ঘরবন্ধি মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে শুরু থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের কুমিল্লা জেলা শাখা।
সংগঠনটির কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন সুমন জানায়, লকডাউন শুরুর পর থেকেই কুমিল্লার বেশীর ভাগ মানুষ কর্মহীন হয়ে পরে। কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহা উদ্দীন বাহরের নির্দেশে কাজ করে যাচ্ছে আমাদের সংগঠনটি।
প্রথম ধাপে জেলার প্রায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক বিতরন করা হয়। জেলার বিভিন্ন উপজেলায় সচেতনতা মূলক রিফলেট বিতরন করা হয়। বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা তৈরী করার চেষ্টা করা হয়।
এছাড়া আমি কুমিল্লা শিশু মাতৃ ডিজিটাল হসপিটালের এমডির দায়িত্ব পালন করছি। আমার ক্লিনিক থেকে করোনা রোগীদের সেবা দিতে আমার ক্লিনিকের ডাক্তার, সিস্টার ও ব্রাদাররা কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত প্রায় দেড়শত রোগীকে প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ সবসময় মানুষের পাশে আছে।
আমাদের একটি হটলাইন নাম্বার রয়েছে, যেকোন মানুষ আমাদের কাছে সাহায্য চাইলে আমরা সেবা দিতে প্রস্তুত রয়েছি।
মোবাইলঃ ০১৭১১-৩৬৫৮১০, ০১৭৯০-৪৪৯৮৯৮











