10514

বরুড়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বরুড়া প্রতিনিধি: মুজিবর্ষ উপলক্ষে কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বরুড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সে বৃক্ষ রোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুল ইসলাম।

ads

আনিসুল ইসলাম জানান, বরুড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আজ প্রায় ৫০০টি ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়েছে৷ বরুড়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় ২০ হাজার বৃক্ষের চারাগাছ রোপন করা হয়েছে৷

ads
ad

পাঠকের মতামত